বাতাস জুড়ে সফর
তাদের কথা আলাদা
ভিন্ন রূপে রঙ রসে খেলছে খেলা দিনভর
আকাশ কেবল চোখ মেলেছে
সূর্য রশ্মির মেলা,
হাওয়ারা শুধু মেলেছে ডানা
জাপটে ধরে শরীর, বুকের পাঁজর কাঁপছে ভয়ে
দুলছে মুহুরমুহু, বেলা শেষের গান নিয়ে যে ব্যাস্ত চিরকাল তাঁর হৃদয়ে ঘুমিয়ে রবে ভালোবাসার রঙ।
তাঁদের দলে যে রয়েছে চুপচাপ নির্জন
তাঁকে নিয়েই দুনিয়াদারী ভাবনা জালে মত্ত
আলোয় তখন উদ্ভাসিত জগৎ জননী,
বুকের পাঁজর যতই কাঁপুক
মনের পাজর খোলা, ভালোবাসার গল্প গুলো
ছড়িয়ে দিয়েছে ডানা।
জগৎ জুড়ে ঘুরছে হাওয়া শব্দ চঞ্চল,
স্বপ্ন ছবি মায়ায় ভরা
হৃদয় জুড়ে সফর।