Nov 15, 2021

আদিমা মজুমদার

আমার দুর্গা

আমার দুর্গা হাসপাতালে 
দুধের শিশু ঘরে,
ঢাকঢুমাঢুম ঢাকের তালে
মনটা কেমন করে।
আমার দুর্গার নাইট ডিউটি
আগুন -জলের সংসার 
জেগে রয় সারা রাতটি,
কাজ থামে না তার।
আমার দুর্গা মানুষ সত্য
রোগীকে দেবতা মানে,
বিলায়ে দেয় সেবা পথ্য
সময়ে অস্ত্র ধরতে ও জানে।
আমার দুর্গা করোনা যুদ্ধে
শক্তি রূপেন সংস্থিতা,
শত দুঃখ শত দ্বন্দে
মুছে যায়নি একাগ্রতা।
আমার দুর্গা যায় না কোলাহলে
অক্সিজেনের ভাণ্ডার নিয়ে 
থাকে হাসপাতালে।
আমার দুর্গা সর্বমঙ্গল্য
রোগ জ্বরা বিনাশনং নমোহস্তুতে
যা দেবী সর্বভূতেষু নার্সরূপেন নমোহস্তুতে
নমোস্তস্যৈ নমোস্তস্যৈ নমোস্তস্যৈ নমঃ নমঃ।
আসুক শত প্রতিকূলতা
আসুক শত বিপর্যয়
আসুক ঝড় ঢলে পড়ার
নিষ্ঠায় তারা অবিচল অক্ষয়-
"দুঃখেষুবনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগতস্পৃহঃ।
বীতরাগভয়ক্রোধঃ স্থিতধীমুর্নিরুচ্যতে। "