চাতক
তুমি পাখি নাকি অমরাত্মা-
হে মহাত্মা?
তোমার গানে মুগ্ধ হয়ে অথৈ জলে ডুবি
তোমার গানে সপ্তজমিন ঘুরে ঘুরে ফিরি।
তোমার গান উদাস করে
উদাস হাওয়ার বনে,
উদাস হয়ে থাকি আমি
উদাস তোমার পানে।
জানি, এ প্রাণ নশ্বর।
তবুও কি অবিনশ্বরতা দান করে যাও তুমি!
তোমার গানেই চাতক হয়ে
পূব আকাশে উড়ি।
অতীত যত কষ্ট আছে
কষ্ট হয়েছে ম্লান ।
তোমার কাছে ফিরে আসি
ভালবাসার টান।
তোমার গানে পাতা দোলে
দোলে আঁখির পাতা,
হৃদয় আমার দোলে তোমায়
স্বপন মধুয় ঘেরা।
জানি,এ সময়ের খেলা
দুঃখ কষ্টের বেলা
ম্লান হয়ে যাবে সব।
তোমার কোন ম্লান হবেনা
হে পূব আকাশের গান।
পাখির কন্ঠে উদিত হয়েছো
তাইতো হানো বাণ।
বর্শার ফলায় বিদ্ধ করো
নয়তো ডুবাও সাগরে,
ডুবাও আমায় তোমার প্রেমে
উষ্ণ ধারার প্লাবনে।
আমার যত কষ্ট,যত ব্যাথার গান,
ম্লান হয়েছে সব,
হে পূব আকাশের প্রাণ।