সময় ও অঙ্ক
সবাই ভাবে ও কেমন ছেলে
রাতকে করে দিন,
দিনটা যেন রাত তার কাছে;
সবার অনেক অভিযোগ
ঘড়ির কাঁটায় চালাতে পারে না পা-
ওঁরা জানে না
বড় অঙ্ক কষছি
যা ওই বারো ঘন্টার ঘড়িতে কুলোয় না।
আমার কাছে অনেক পাওনা
অনেক দেনা
শূণ্য থেকে শুরু নয় বলে
অথচ শূণ্যের বুকের উপরে সংখ্যার খেলা,
পিঠে সংখ্যার বোঝা নিয়ে
ঋণাত্মক থেকে উত্তরণের প্রচেষ্টা করছি।
ঘড়িকে বশে আনার প্রচেষ্টা করছি।