Nov 13, 2021

মীনাক্ষী চক্রবর্তী (সোম)

ঊষ্ণতার খোঁজে

সময় পেয়েছি এই সুন্দর সন্ধ্যায় 

এসো তবে বসি পাশাপাশি, 

নির্জন আলোছায়া ঘেরা ব‍্যালকনিতে

নিঃশব্দ দ‍্যোতনায় চোখে চোখ রাখি।।


সময়ের যাঁতাকলে ভেসে গেছে অনুভূতিরা

আলোহীন পথে মরীচিকার খোঁজ 

মাধুরী মেশানো ছিল যত কথায়

বাস্তব আগুণে পুড়ে ঝলসায় রোজ।।


একদিন সব চাওয়া-পাওয়ারা 

গুণে চলে বছর দিন মাস,

সময় অধরা হয়ে রেখে যায় 

কিছু স্মৃতি আর দীর্ঘশ্বাস।।


এসো বসি পাশাপাশি,

হাতে হাত রেখে উষ্ণতায় ভাসি।

মণিমুক্তার চেয়ে দামী

এতটুকু বাসা ভালোবাসায় ভরি।।