প্রথম আলো
যেদিন হতে দেখিয়েছিলে মোদের প্রথম আলো
সেদিন ও বুঝিনি মাগো তোমার থেকে নেই যে কেউ ভালো,
তুমিই আসল দুর্গা,তুমিই জগতের ধাত্রী..
তোমার তুলনা তুমি মাগো তুমিই জগদ্ধাত্রী।
তোমার অপার মহিমা দিয়ে দেখালে জগতকে নবপথ
কত অসীম ধৈর্য দিয়ে ঘুচালে আঁধারের পথ,
সন্তানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকো বটবৃক্ষের ছায়া হয়ে...
পরম স্নেহ,ভালোবাসা দিয়ে দাও যে ভরিয়ে।
মা গো তোমার বিকল্প তুমি মাগো
তবুও কেন সন্তানরা বড় হয়ে তব বুঝলো নাগো?
কত নিদারুন কষ্টে সন্তানকে মানুষ করলে...
মানুষ হয়ে মান হুঁশটা তারা কেন হারিয়ে ফেলে।