রবি বিদায় নিয়েছে !
যেমন করে মেঘের গর্জনের পূর্বে আকাশ সংকেত পাঠায়
তেমনি করেই হৃদয় টা ভেঙে যাওয়ার পূর্বে আমি সংকেত পেয়েছিলাম ,
তোর চলে যাওয়ার সংকেত ।
তফাৎ শুধু এখানেই ,
সেদিন কেউ কানে হাত দেয় নি -
হাজার হাজার বজ্রপাত হওয়া সত্ত্বেও!
সেদিন আমার বোবা হৃদয়ের আওয়াজ ,
কেউ শুনতে পায় নি।
প্রকৃতির নিয়মে মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে ,
পূব আকাশে রবি তার কিরণ ছড়ালো ,
সাতটি রঙ্গে আকাশ নিজেকে সাজিয়ে তুললো ।
কিন্তু আমার হৃদয় আকাশ টি ,
ধীরে ধীরে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল!
সে এক অভিশপ্ত রাত ,
যে রাতের আর কখনও ভোর হবে না ,
আমার আকাশ থেকে রবি ,
চির বিদায় নিয়েছে।