Nov 16, 2021

দিলীপ দাশ

অস্পষ্ট প্রত্যয়

আমার চেনা রাস্তাঘাট গুলো 

কেমন যেন ঝাপসা মনে হয়।

প্রতিটি গলির বোবা কান্নার 

প্রতিধ্বনি শুনি আমি।

রাজপথ গুলো যেন শতাব্দীর ঘুমে আচ্ছ্ন্ন। 

কাছের মানুষগুলো ক্রমশ দূরে চলে যাচ্ছে।

তেমাথার মোড়ে তেলেভাজার দোকানটাও উধাও।

ভরা বর্ষায় আমার চেনা নদী 

বরাকের  সমস্ত জল এখন

মানুষের অশ্রুধারার প্লাবনের আয়োজনে ব্যস্ত।

প্রাতঃভ্রমণে আজকাল  অদৃশ্য নিষেধাজ্ঞা।

দুরত্বের পরিমাপের সমীক্ষার 

বিশ্লেষণ বড়ইজঠিল।

ভালোবাসার সংজ্ঞা ও আজকাল

বদলে গেছে আধুনিক কবিতার মত।

আমি প্রত্যয়ের চোখে অপলকে চেয়ে থাকি

চেনা আকাশটার দিকে।

হয়তো কাল প্রত্যাশার সূর্য উঠবে পূর্বাকাশে।

আমার চেনা শহর আবার উঠবে জেগে

একফালি রোদের উষ্ণতার পরশে।