Nov 16, 2021

ঝিমলি আচার্য

বিশবিশ সাল

বিশে-বিষ কাটলোনা

বিশে-বিষ ছড়ালো

এমন বিশবিশ সাল ছিল।

আজব সাল ,আজব ঘটনা,

ছোঁয়াচে রোগের প্রবঞ্চনা

অসহ্য এই মারণ যন্ত্রণা।

প্রতিক্ষণ প্রতিমুহূর্ত বিশ্ববাসী আতঙ্কিত,

কখনো ছোঁয়া লেগে যায় বলে

তফাত থাকে সংক্রমণের ভয়ে।

ধনী-গরীব রাষ্ট্রপ্রধান

ভাইরাসের কাছে সবাই সমান।

দুর্ভাগ্য বিশেষ সৌভাগ্য ও বটে 

এমন সালের দেখা মিলে।

বিশ্বকে ভাইরাস শিখিয়েছে ধৈর্য্য,যত্নশীলতা ,স্বনির্ভরতা

আরও শিখিয়েছে পরিচ্ছন্নতা -

এটাই বিশবিশ সাল এর আশ্চর্যতা ।

টাকা-কড়ি ফুরিয়ে এলো

অনাহারে শ্রমিক পথ চলল

সংক্রমণের হার আকাশ ছোঁল 

মৃত্যু মিছিল লেগেই রইল _

এমন বিশবিশ  সাল ছিল।

বিজ্ঞান-বিজ্ঞানী গবেষক- গবেষণা

মেতেছে দূর করতে এ বিশ্ব 

যন্ত্রণা।

থমকে গেল গোটা বিশ্ব,

আসছে ফিরে চলমান দৃশ্য।

ইতিহাসের পাতায় খচিত হল,

এমন বিশবিশ সাল ছিল।