Nov 15, 2021

সুজন দেবনাথ

লড়াইয়ের উদ্দ্যেশ্যে অজুহাত

হে সৃষ্টির কর্তা,
তুমি অতি যত্নে নিপুণ হাতে
নিখুঁত ভাবেই গড়েছিলে
তোমার শ্রেষ্ঠ জাতিকে।
কিন্তু তাতে এতো বিভেদ কেন রাখলে?

বলতো কি লাভ হল তাতে?
সেইতো কিছু মনুষ্যাকৃতিকে তুমি
আজ ইঁদুর বানিয়েই ছাড়লে!
ওরা আজ বোঝেনা শাস্ত্র,
ধর্ম,বোঝেনা ঐক্য।

ওরা যে বড্ড নিষ্ঠুর,
ওরা যে পাষন্ড,
ওরা যেই ধর্ম নিয়ে বড়াই করছে--
সেই ধর্মকেই নিজের হাতে ধ্বংস করছে।

তোমারই সৃষ্টি আজ--
তোমাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে,
হাজারো প্রশ্নে জর্জরিত করছে।
বিভেদ যদি তুমি না-ই চাইবে
তবে কেন সৃষ্টি করলে ধর্মের নামে
আল্লা,হরি,জৈন,বৌদ্ধ,খ্রিষ্টান,
আর একাধিক ভিন্ন ধর্মগ্রন্থ?

চেয়ে দেখো, আজ একাধিক ধর্মগ্রন্থই--
তোমার মনুষ্যাকৃতি ইঁদুর জাতির কাছে
হয়ে উঠেছে লড়াইয়ের উদ্দ্যেশ্যে অজুহাত।
ওরা যে শান্তি চায় না,
কারণ যুদ্ধই যে ওদের স্বার্থ সিদ্ধি।