🔸🔸🔸🔸বর্ষ : যষ্ঠ ।। সংখ্যা : ২ ।। তারিখ : নভেম্বর ২০২৫ ইং🔸🔸🔸🔸
Nov 22, 2021
সেলিম মুস্তাফা
হে দেবতা
যতখানি আঁকা যাবে ততখানি যাবে এই পথ—
যেতে পারি আমিও তেমন
যেরকম জল যায় ঘাস ও পাতার ফাঁকে
নিভৃত মাটির বুকে—জনপদ ছুঁয়ে ছুঁয়ে—
বালুকণা ছুঁয়ে ছুঁয়ে—
যেখানে হৃদয় নামে এক নির্জন মন্দির !
হে দেবতা,
জীবন দিলে না, শুধু
ভক্তিটুকু দিলে !
Newer Post
Older Post
Home