পেটুকরাম
পিঠে পুলি নিয়ে এলো
খুশির পৌষ পার্বন ,
সকাল থেকে খেয়ে খেয়ে
পেটুকরামের যায় বুঝি বা দম l
পাশের বাড়ির পেটুকরাম
ঘরে ঘরে আমন্ত্রণ ,
খেতে বড্ড ভালোবাসে
লুচি,পুলি ক্ষীরকদম l
রসগোল্লার হাড়ি পেলে
গফাগফ গিলে ফেলে ,
নলেন গুড়ের সন্দেশে তার
জিব থেকে জল পড়ে l
জিলিপি ওর ভীষণ প্রিয়
কড়াপাকে ঘিয়ে ভাজা ,
কাজুর বরফি,মিহিদানা
বারোমজা আর ফুচকা l
পাঁচ কিলো চাল চার হালি ডিম্
উজাড় করে এক নিমেষে ,
মাছের কথা আর বলি কী
রুই,কাতলা,চিতল,বোয়াল
মৌরালা ও পুটি ,
একসাথে সব খেয়ে বলে
আর কী আছে বাকী !
মাটন,চিকেন দারুণ প্রিয়
বলে,রসিয়ে রান্না করো ,
শেষ পাতে লাগে যে তার
চাটনি ও পরমান্ন l
সাদা মাটা পেটুকরামের
হলো একবার ভীষণ ব্যামো ,
বললো যত ডাক্তার বদ্যি
অধিক খেয়ে ওবেসিটি
ডায়েট কন্ট্রল করতে হবে
নইলে অশেষ দুর্গতি l
পেটুকরাম বলে কি না
কম খেলে তো মরেই যাবো
খেয়ে মরা ভালো ,
ডাক্তার বদ্যি এবার এসো
আমার খাবার সময় হলো l