Nov 19, 2021

সুপ্রতিম ভৌমিক

মানুষ কি মানুষের জন্য ?

যদি "মানুষ মানুষের জন্য ",

তবে কেন মানুষ আজ বিপন্ন ?

মানুষের প্রতি আজ মানুষের

প্রীতি, ভালোবাসা কোথায়, হায় !

বিশ্বব্যাপী কী অসহায় !

মানুষ কত ,

ক্ষুধার্ত, নির্ব্বস্ত্র, নিরন্ন ।

অর্ধাহার, অনাহারে ,ব্যাপীত

যাদের দুর্দশাগ্রস্ত জীবন,

ছিন্নবস্ত্রে অর্দ্ধ আচ্ছাদিত,

অনাচ্ছাদিত কলেবর যখন,

তখন কেহ বা আড়ম্বরে মত্ত,

রাজকীয় ভোগ-বিলাসে মগন ;

আপন স্বার্থ সিদ্ধিতে সচেষ্ট নিয়ত,

হাসি-খুশী, অধিকার করিয়া শোষন তাপিত,

বেদনাতুরের , নিঃস্বেরে পদদলিত

করে কেড়ে নিল মান, সর্বস্ব ধন  ;

এহেন হীন মানবতার দিয়ে পরিচয়,

বিশ্বের মানবজাতি আজ হয়েছে অক্ষয়,

আপন সুযশ গাঁথা বরণমাল্য করিয়া ধারণ,

গাহিয়া বেড়ায় আপন কীর্তি, কর্তৃত্বাভিমান ,

মুখরিত বৃথা, ধিক্ আত্ম গুণগানে, 

"আমি মানবশ্রেষ্ঠ, কীর্তি মম মহান "।।