Nov 16, 2021

গঙ্গা সাহা

ভাই ফোঁটার উপহার

এই নে বোন তোর উপহার।

একি ভাই তুই এত কিপটে কেন রে?

কেন কি হলো?

কি হলো মানে কি? 

আমি তোর ভালোর জন্য আর

তোর যেন কোনো বিপদ না হয়,

সেজন্য তোকে ফোঁটা দিলাম।

আর তুই কিনা আমায়,

এই একটা চকলেট বক্স দিলি।

আচ্ছা বাবা বুঝলাম,

আমার বোনটার রাগ হয়েছে।

ঠিক আছে তুই বল তোর কি চায়।

তুই যা চাইবি তাই দেব।

ঠিক বলছিস তো ভেবে বল!

যা চাইবো তাই কিন্তু আমার চায়।

হে রে বোন ভেবেই বলছি।

ঠিক আছে তাহলে আমায় কথা দে,

তুই কখনো কোনো মেয়েকে -

 অসম্মান করবিনা।

কখনও কোনো মেয়ের দিকে,

কুদৃষ্টিতে তাকাবি না।

আর নিজেকে সেভাবে তৈরি করবি,

যেন কোনো মেয়ে অন্ধকার রাস্তায়,

তোর পাশে হাঁটতে ভয় নয় ‌ভরসা পায়।