Nov 18, 2021

রাহুল শীল

বাতিঘর

ধরো একটা সন্ধ্যা হঠাৎ ঝাপসা হয়ে আসছে

উজাড় করে দিয়েছো তোমার আপনজন,

ধরো একটা রাত ক্রমশ অদৃশ্য হয়ে আসছে

উজাড় করে দিয়েছো একমাত্র বাতিঘর।


কথা অনেক কথা! কথার পেছনের দেওয়ালে ইট নেই,

কুয়াশা খুব কুয়াশা ঘরের বারান্দায় দাঁড়ালে যুদ্ধের সামনেই!


ধরো একটা কাঁচের চুড়ি পড়েছো, তোমার আরেকটা হাত নেই,

ধরো আমাদের ভালোবাসার প্রতি এই দেশের কোনো ঈর্ষা নেই।


ধরো হঠাৎ সবুজ হয়ে গেছি- ক্লান্তহীন এক ঝাঁক পাখির চোখ,

ধরো একটা সন্ধ্যা কাটালাম, ভিন্ন দলের আমরা রাজনৈতিক লোক।।