Nov 15, 2021

তপনকান্তি মুখার্জি

গন্ধবিচার 

আমার হাতের চেটোয় সোনাগাছির গন্ধ , অথচ কখনও ওখানে গেছি বলে তো মনে পড়ে না । গন্ধটা পেয়েছিলাম সেই কবে , রুকসানার হাত ধরে ওই গলি পেরোবার সময় । এখন সে রুকসানাও নেই , আমিও নেই , শুধু গন্ধটা রয়ে গেছে । প্রতিদিন সূর্য ওঠে ভিন্ন ভিন্ন আলো নিয়ে , যেমন সোনাগাছির গলিতে প্রতিদিন মানুষ আসে ভিন্ন ভিন্ন কায়া নিয়ে । তাদের মুখে কতরকম মুখোশ , জিভে একগাদা মিথ্যে । শুনেছি এখানে রাতে সবাই টলে । কিন্তু কেউ কি বলে , ' পড়ে যাবে , হাত ধরো ?