Nov 18, 2021

দুলাল চক্রবর্তী

মনের আবেগে

তোমার অভিসারের বেলায়

হবো না গো সাথী,

দিনগুলি সব হারিয়ে গেছে

অন্ধকারের রাতি।

স্বার্থ যেদিন দূরে যাবে

চলে যাবো পার,

পরাজয়ের রথে চড়ে

গলা কাঁটার হার ।

ঊষার আলো ফুটবে যখন

আঁধার দূরে ফেলে,

ভোরের পাখির কিচির মিচির

উড়ে ডানা মেলে।

মনের যত গ্লানি আছে

ঝেড়ে ফেলে দাও,

মন জোছনার আঁধার মাঝে

প্রদীপ জ্বেলে নাও।

ফাগুন হাওয়ায় ডাকবে কোকিল

বড়ই মধুর লাগে,

ভালোবাসার জাল বুনি সব

দুঃখ পাবার আগে।

মনটা যে আর আগের মতো

দিশেহারা নয়,

শেষ জীবনের স্মৃতি টুকু

মধুর যেন হয়।