তোমার পকেটে হাত দিলাম তবুও তুমি টের পেলে না....
কতশত শব্দের বীজ রোপন করেছো, সেইসব কবিতার শেকড়ে বিস্তৃত মাঠ-ঘাট-শহর-গ্রাম।সেখানে
ভালোবাসার বৃক্ষ সারি সারি দাঁড়িয়ে হাত বাড়িয়ে
আমার হাতে হাত রেখেছে পাতাঝরা ছন্দের সুরে,
আমি অবাক হয়ে ডুবে গেলাম সবুজ পাতার ক্লোরফিলের ভেতর স্বপ্নভরা নিঃশ্বাসে।
বাহ্ কি সৌভাগ্য অামার!
তোমার পকেটে হাত দিতেই খুঁজে পেলাম পান্ডুলিপি, পান্ডুলিপি থেকে বই, বই থেকে সারা বিশ্ব।
তোমার পকেটে হাত দিলাম তবুও তুমি টের পেলে না