Nov 17, 2021

মৌমিতা ঘোষ (সেনগুপ্ত)

স্বপ্ন নয়

নিদ্রালু স্বপনে জাগরিত হয়ে ওঠে অতৃপ্ত আত্মারা;

গম্ভীর শব্দ সারি ধীর পদে গাঢ় হয়

রক্তিম হয়ে ওঠে, চূর্ণ চূর্ণ হয়ে রক্তাক্ত হয়ে পড়ে নিশিবাস-

আমার অন্তরে ক্রীড়ারত থাকে যে প্রতিদিন,

তটিনী রূপে, পাখি হয়ে ,ফুল হয়ে বেদুইন হয়ে-

আবার কখনো নিশ্চল নীরব সন্ন্যাসী রূপে

তখন শব্দ পাই না, কথা পাইনা, নীরব থাকে;

এত নিশ্চল, নীরব যে সম্পূর্ণ জীবন পট দুমড়ে-মুচড়ে যায়-

ছিন্ন-ভিন্ন লন্ড-ভন্ড হয় ভূমির উপর,

ক্রমাগত বিষাক্ত নখ আঁচড় কাটতে থাকে।

নিজের অদৃষ্ট খেয়ালে, স্বপ্নজাল ছিড়ে যায়;

দেহ সিক্ত হয়েছে চাপ-চাপ ঘামে

অন্তরও আকুলতায় ছপ্ ছপ্ করছে...

চারপাশ নিস্তব্ধ, বিপদ- কালো ছায়া!

উড়ো বাজ মুখো ছোবলের প্রতীক্ষায়।


কিন্তু ,থালা ভর্তি মানুষের মধ্যে

কোন ব্যাঞ্জপদ নিয়ে প্রতীক্ষায় আমি।