Nov 18, 2021

পাপিয়া দাস

তুমি আগামীর ভবিষ্যৎ 

আজ তুমি ফুলের  কুঁড়ি

সুভাষ  ছড়াবে ক'দিন বাদে।

তুমি আজ ছোট্ট শিশু

এই সংসার  থাকবে তোমার  কাঁধে।


আজ ছোট চারা তুমি 

একদিন তো বিশাল বৃক্ষ হবে।

সাধ‍্য মতো সবাইকে  তুমি

আশ্রয়  দিতে  বাধ্য  হবে।


মায়ের হাতের মুঠোয় ধরে

আজ চলছো তুমি  ভরসা করে।

বড় হলে বৃদ্ধ বাবা মাকে

আগলে রাখবে যতন করে।