Nov 18, 2021

আলমগীর কবীর

আমিও তাদের একজন

যারা ক্ষিদার জ্বালা বুকে নিয়ে একমুঠো ভাতের অপেক্ষায় তাকিয়ে থাকে তারা অনাহার!  
তারা বেশি কিছু চায়না শুধু এক মুঠো ভাত চায়! 

কত শত ইচ্ছা স্বপ্ন বুকে চাপা দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দবাস্তবায়িত করার লক্ষে এগিয়ে চলে তারা সংগ্রামী! 
যত বাঁধাই আসুক,  যত বারই হেরে যাক তারা শুধু জয় চায়! 

যাদের আর্থিক সংকট তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও তারা কিছু খায়না অর্থ  খরচের ভয়ে!
ছেড়া জামাটাই দিন শেষে যাদের খুঁজে পরিধান করতে হয় তারা অসহায়!  
তারা যা চায় একটু শান্তনা, আর দিন শেষে সবার ভালো থাকা চায়!  

আমিও অনাহারদেরই একজন!  দিন শেষে দুমুঠো ভাত চাই।
শেষে ক্লান্ত মন ও দেহ নিয়ে একবার জয়ী হয়ে সবাইকে ভালো রাখতে চাই।