Nov 18, 2021

রুপালী রায়

স্বপ্নসবুজ 

দস্যুর ন্যায়  অদমনীয় 

উত্তপ্ত রোদালোকে, 

একটা সরু মেঠো রাস্তায় 

রাখাল বালকের দল ।

স্তব্ধ নিবির তরু ছায়ে 

কার্তিকের  দুপুর ,

ক্ষুধার্ত জীবন যুদ্ধে 

কৃষকের ঘর্মাক্ত দেহখানি ।

সোনালী আভায় ঝিকিমিকি 

এক ঝাঁক বিহঙ্গ,

 কিচিমিচি সুরে  

         উড়ে চলছে বহুদূর 

আহারের সন্ধানে ।

বহু দূর মরু পথ 

তৃষিত হৃদয়, দুচোখে শুধু বালুচর ।

উত্তপ্ত বালুকা রাশি শুষে নেয় 

সমস্ত তৃষ্ণার জল ।

নিমেষে বিলিন হয় 

দুচোখের অশ্রু বারি ।

বহুকাল যাবৎ খুঁজে পাই না 

স্বপ্ন সবুজ ,

নীলাভ আকাশ ,

এক ঝাঁক ঝিঝি পোকা 

তল পড়ে গেছে অনন্ত কালের জন্য ।