ফিরে দেখার সময় নেই
নিজের সঙ্গে নিজের দেখা ক্ষণিক হলেও
আয়নার সভ্যতায় এ মুহূর্ত চিরকাল
মানুষ নিজেকে ধরে দাঁড়িয়েছে, তাকে ভেঙে
পালটে ফেলতে পারো পৃথিবী, অন্ধকার এগিয়ে এক-ধাপ আরো
কাপুরুষ জঙ্ঘার দিকে যেমন এগিয়ে যায়
উধাও জীবনের শেষ ক'দিন
কিছুটা বাকি পড়ে থাকে উন্মুক্ত চাওয়ার কাছে
নত প্রণামে বোধির কাছে এক-দিন যা প্রতিজ্ঞা করেছিলে
পবিত্র সম্ভারে একটু একটু সেই মন্দ্রিত স্বর এখনো
পাখিদের শুদ্ধ ডানার উচ্চারণে খোলা আকাশে
যে নক্ষত্র তারার চোখ তোমাকেই চাইছে আলোময়
অসুখের উপত্যকায় একক ইতিহাস হতে তার ডাকে
যোদ্ধার ভূমিকা।