Nov 17, 2021

সুষমা দেবনাথ

মনের যতন

মনের সবেতেই সায় দিও‌না

তবে যে র‌ইবে না দুঃখের সীমানা।

মন তাহার কথা বলিতে থাকুক

তাতে তুমি হ‌ইও‌ না ভাবুক।

আবেগের বশে করিও না আপন

শেষবেলাতে পাইবে না ক্ষতবিক্ষত মনে লেপন।

ভাঙিলে মন-

করিবে জ্বালাতন

কেমনে স‌হিবে সেই ব্যাথা?

তাইতো বলিতেছি শুনিওনা মনের সকল কথা।

মনকে গড়িও শক্ত মতন

কারণ সকলে‌ জানে না যে মনের যতন।