Nov 9, 2021

রূপশ্রী চক্রবর্তী

পেটুকরাম

পিঠে পুলি নিয়ে এলো 
খুশির পৌষ পার্বন ,
সকাল থেকে খেয়ে খেয়ে 
পেটুকরামের যায় বুঝি বা দম ।
পাশের বাড়ির পেটুকরাম 
ঘরে ঘরে আমন্ত্রণ ,
খেতে বড্ড ভালোবাসে 
লুচি,পুলি ক্ষীরকদম ।
রসগোল্লার হাড়ি পেলে 
গফাগফ গিলে ফেলে ,
নলেন গুড়ের সন্দেশে তার 
জিব থেকে জল পড়ে ।
জিলিপি ওর ভীষণ প্রিয় 
কড়াপাকে ঘিয়ে ভাজা ,
কাজুর বরফি,মিহিদানা 
বারোমজা আর ফুচকা।
পাঁচ কিলো চাল চার হালি ডিম্ 
উজাড় করে এক নিমেষে ,
মাছের কথা আর বলি কী 
রুই,কাতলা,চিতল,বোয়াল 
মৌরালা ও পুটি,
একসাথে সব খেয়ে বলে  
আর কী আছে বাকী !
মাটন,চিকেন দারুণ প্রিয়
বলে,রসিয়ে রান্না করো,
শেষ পাতে লাগে যে তার 
চাটনি ও পরমান্ন l
সাদা মাটা পেটুকরামের
হলো একবার ভীষণ ব্যামো ,
বললো যত ডাক্তার বদ্যি 
অধিক খেয়ে ওবেসিটি 
ডায়েট কন্ট্রল করতে হবে 
নইলে অশেষ দুর্গতি ।
পেটুকরাম বলে কি না 
কম খেলে তো মরেই যাবো 
খেয়ে মরা ভালো ,
ডাক্তার বদ্যি এবার এসো 
আমার খাবার সময় হলো।