Nov 16, 2021

মিঠুন রায়

পথের সন্ধান 

সকল গাড়ি ছুটছে গন্তব‍্যস্হলের উদ্দেশ্য,

তারা,পৃথিবী,গ্রহ ও ছুটছে নিজের মতো।

অবিরাম চাকা ঘুরছে

ফুরিয়ে যাচ্ছে যাত্রাপথ

আমিতো পাইনি পথের সন্ধান।

মেঘমুক্ত আকাশে

উড়োজাহাজের অপেক্ষায় আছি।

জানিনা গন্তব‍্যস্হলের পথ আছে কিনা।