Nov 16, 2021

প্রীতম চক্রবর্তী

আবদার

মা,

তুমি কোথায়?

কিগো ভাত দাওনা,

এখনো কি হয়নি রান্না?

মাগো পেটে খিদে পেয়েছে খুব

স্কুল ছুটি হলো সবেমাত্র, দৌড়েছি খুব।

জানো মা স্কুলে আজ সব পড়া লিখেছি

শিক্ষকমশাই পিঠ চাপড়ে বললো আমি নাকি ফার্স্ট হয়েছি।

দাওতো মা আঁচলটি তোমার মুখটি একটু মুছি, ঘেমেছি খুব।

স্নেহের আবেশে মায়ের চোখ বেয়ে জল নেমে এলো,

আয়রে বাবা খেতে বস, বেলা অনেক হলো।

ডাল, আলুভাজা আর কাতলা মাছের ঝোল,

আর ছিল শেষে একটু অম্বল।

খাওয়া দাওয়া শেষ হলে,

এলো খেলার ডাক।

খেলতে যাচ্ছি,

মা।