মায়ের চোখে লেন্স বন্দি একাওর ঝুল বারান্দার ফ্রেম হয়ে আছে
কতগুলো থমথমে রাত কুঁকড়ে সুরঙ্গ পথের গর্ভে মাথা ফেলে রেখেছে
মায়ের যৌবনগুলো আমার গ্ৰামের ক্রিসমাস ট্রি
পারমাণবিক বিষন্নতা আমার মায়াবী ব্যস্ততায় কাঁটা হয়ে ঠাঁই নেয়
খোলা মাঠ , কিশোরী নদী রোদালী আকাশ বিচলিত জামা পরে পা দুলিয়ে বসে থাকতো মেঘনার জলমহলে
ভগ্নস্তূপ দেখে নিরুপায় সময় আর্তনাদ করে
অবুঝ শিশু আর স্বাধীনতা মৃত মা-বাবার লাশের ওপরে হামাগুড়ি দেয়।
শহরের সহস্র সিঁদুর মমি হয়ে গেছে
স্বাধীনতা অনন্তকাল ড্রয়িং রুমে পটে আঁকা ছবি।।