পুরুষত্ব দেখিয়ে নয় মনুষ্যত্বে পুরুষ হও
পুরুষ তুমি আমার ঘৃণারও কারণ, আবার তুমি আমার কবিতা লেখারও কারণ।
তুমি আমার মন খারাপের কারণ, আবার তুমি আমার মন ভালোরও কারণ।
তুমি আমার নত মস্তকেরও কারণ, আবার তুমি আমার অহংকারেরও কারণ।
তবে আজ বলতে চাই,লিখতেও যে চাই,
পুরুষ মানেই ধর্ষক,অত্যাচারী,অমানুষ,নরপিশাচ
এ নয়কো ঠিক মনোভাব,
সকল পুরুষ হয়না যে সমান।
আমি এমন পুরুষও দেখেছি
ধর্ষণের লালসায় লালসিত নয়ন নয়,
সৎ কর্ম পরিশ্রমে পরিশ্রান্ত নয়ন।
এমনকি,বীর্য উচ্ছ্বাসের আগুনে উত্তপ্ত নয়,
সূর্যের উষ্ণতায় তপ্ত খাঁটি সোনার মানুষ।
আমি এমন পুরুষও দেখেছি
পুরুষত্বের অহংকারে নয়,
মনুষ্যত্বের অহংকারে আলোরিত হয়।
এমনকি,নারীকে অত্যাচার দিয়ে সুখী নয়,
নারীকে শ্রদ্ধা, সন্মান দিয়ে সুখী হয়।
তাই আজ পুরুষ দিবসের এই শুভ দিনে
বার বার বলতে যে চাই,
পুরুষত্ব দেখিয়ে নয়, মনুষ্যত্বে পুরুষ হও সকল পুরুষ।
ভালো থেকো পুরুষ তুমি।
কোথাও বাবা রূপেতে,তো কোথাও ভাই রূপেতে।
কোথাও স্বামী রূপেতে,তো কোথাও বন্ধু রূপেতে।