Nov 20, 2021

অভ্রজিৎ দেবনাথ

সময়

একদিন এমন সময় আসবে

সবকিছুর বিরতি দিয়ে ভেঙে দেব

মুষ্টিমেয় শব্দের  বেড়াজাল।

বন্ধ হবে তোমার আমার প্রতিদিনের

অবাস্তব লেনদেন।

বেপরোয়া মন, অশান্ত

পাথরের গায়ে করে প্রতিঘাত।

এমনও হতে পারে

একদিন সব ভুলে

মুষ্টিবদ্ধ হবে হাত।