ঋতুরাজ
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
বিশ্ববাসী মেতে উঠবে;
আবারও এক আনন্দঘন উৎসবে।
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
ধর্ম-বর্ণ বিভেদ ভুলে;
আবির মাখবে সকলের কপোলে।
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
গ্রাম থেকে শহরতলী;
রাঙ্গিয়ে তুলবে হোলি।
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
বাতাসে সোনালী প্রেমের গুঞ্জন;
আর পাখিগুলোর কিচিরমিচির কূজন।
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
রবি ঠাকুরের ফাগুন হাওয়ায় বাঙালির কুলের টক;
চৈত্রে থাকে নাড়ু, পাঁচন শেষে দেখা চড়ক।
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
চির তৃপ্তিদায়ী মনোরম সমাবেশ;
যেন এক অপরূপ, মায়াবী পরিবেশ।
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
বিশ্ববাসী মেতে উঠবে;
আবারও এক আনন্দঘন উৎসবে।
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
ধর্ম-বর্ণ বিভেদ ভুলে;
আবির মাখবে সকলের কপোলে।
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
গ্রাম থেকে শহরতলী;
রাঙ্গিয়ে তুলবে হোলি।
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
বাতাসে সোনালী প্রেমের গুঞ্জন;
আর পাখিগুলোর কিচিরমিচির কূজন।
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
রবি ঠাকুরের ফাগুন হাওয়ায় বাঙালির কুলের টক;
চৈত্রে থাকে নাড়ু, পাঁচন শেষে দেখা চড়ক।
ঋতুরাজ বসন্তের আগমন মানে,,
চির তৃপ্তিদায়ী মনোরম সমাবেশ;
যেন এক অপরূপ, মায়াবী পরিবেশ।