Mar 28, 2022

পান্থ দাস

বসন্ত

বসন্তের ছোয়া লাগলো যে সবার প্রাণে ৷ বসন্তে যে আবার হলো তাজা সম্পূর্ণ প্রকৃতি ৷ রঙে রাঙা হলো যে বসন্ত কোকিল মন আর হৃদয় ৷ ছোট বেলার সেই বসন্তের স্মৃতিচারণ করছিল ওই পাড়ার অসিম ৷ তাঁর সুরে পুরানো সব ফেলে আসা দিনগুলি যেন ভাসা দিয়ে উঠলো ৷

 দোলের চার দিন আগে থেকেই বাবাকে প্রতিটা প্রহর জিজ্ঞাসা করা কবে আসছে দোল, আগের থেকেই একটি লিস্ট তৈরি করা কাকে কাকে এবার রঙ মাখাবো আর কার কার কাছ থেকে লজেন্স চাইবো ৷ কোন রঙের আবির আনবো তা ভেবে যে দিশাহারা হয়ে যেতাম ৷ বাবাই শেষে সাহায্য করতো রঙ আনার ব্যাপারে ৷ 

মিষ্টি, জিলিপি, রসগোল্লায় যে প্রাণ পরে থাকতো ৷ দোলকে ঘিরে বাড়িতে যে ননান মিষ্টি আসবেই সেই জ্ঞান ছিল যদিও, আরো ব্যাকুল থাকতাম তা খেতে পাবো বলে ৷ 

দোলের দিন একদম ভোরে স্নান করেই মায়ের সাথে বসে যেতাম দোল বানিয়ে, নানান রঙের আবিরে দোলকে রঙিন করতাম পরে মা পুজোও দিত দোলকে ৷ তারপর মা আর আমি মিলে বাড়ির উঠোনে নানান রঙে রঙিন আলপনা তৈরি করতাম ৷ ব্যাস তারপর চলতো সবাইকে রঙ মাখানোর পালা ৷

আজও সেই স্মৃতি গুলি মনে করলে মনটা যেন আনন্দে ভরে যায় অসিমের ৷ খুব ভালো সময়গুলি পার হয়ে আজ যুবক জীবনের পর্যায়ে দাড়িয়ে অসিম সেই অভিজ্ঞতাগুলি আনন্দে স্মৃতিচারণ করছে ৷ দাস, হাঁপানিয়া, ত্রিপুরা

বসন্তের ছোয়া লাগলো যে সবার প্রাণে ৷ বসন্তে যে আবার হলো তাজা সম্পূর্ণ প্রকৃতি ৷ রঙে রাঙা হলো যে বসন্ত কোকিল মন আর হৃদয় ৷ ছোট বেলার সেই বসন্তের স্মৃতিচারণ করছিল ওই পাড়ার অসিম ৷ তাঁর সুরে পুরানো সব ফেলে আসা দিনগুলি যেন ভাসা দিয়ে উঠলো ৷

 দোলের চার দিন আগে থেকেই বাবাকে প্রতিটা প্রহর জিজ্ঞাসা করা কবে আসছে দোল, আগের থেকেই একটি লিস্ট তৈরি করা কাকে কাকে এবার রঙ মাখাবো আর কার কার কাছ থেকে লজেন্স চাইবো ৷ কোন রঙের আবির আনবো তা ভেবে যে দিশাহারা হয়ে যেতাম ৷ বাবাই শেষে সাহায্য করতো রঙ আনার ব্যাপারে ৷ 

মিষ্টি, জিলিপি, রসগোল্লায় যে প্রাণ পরে থাকতো ৷ দোলকে ঘিরে বাড়িতে যে ননান মিষ্টি আসবেই সেই জ্ঞান ছিল যদিও, আরো ব্যাকুল থাকতাম তা খেতে পাবো বলে ৷ 

দোলের দিন একদম ভোরে স্নান করেই মায়ের সাথে বসে যেতাম দোল বানিয়ে, নানান রঙের আবিরে দোলকে রঙিন করতাম পরে মা পুজোও দিত দোলকে ৷ তারপর মা আর আমি মিলে বাড়ির উঠোনে নানান রঙে রঙিন আলপনা তৈরি করতাম ৷ ব্যাস তারপর চলতো সবাইকে রঙ মাখানোর পালা ৷

আজও সেই স্মৃতি গুলি মনে করলে মনটা যেন আনন্দে ভরে যায় অসিমের ৷ খুব ভালো সময়গুলি পার হয়ে আজ যুবক জীবনের পর্যায়ে দাড়িয়ে অসিম সেই অভিজ্ঞতাগুলি আনন্দে স্মৃতিচারণ করছে  ৷