বসন্তের কোকিল
আসেনি তখনও ঋতুরাজ বসন্ত
সময় কিছুটা বাকী,
তবুও কিন্তু প্রকৃতির কোলে
কোকিলের ডাকাডাকি।
কুহু কুহু সুর সারাদিনভর
গাছের ডালের ফাঁকে,
কে যেন ওদের পাঠিয়ে দিয়েছে
তাই বুঝি ওরা ডাকে।
ওরাও তো জানে বসন্তের মানে
করে না তো তাই ভূল,
বসন্ত জুড়ে ওরাও তো মাতে
রেঙে ওঠে চারিকূল।
বসন্তের দূত কোকিল তুমি
মাতিয়ো ভুবনটাকে,
তোমার আগমনে সবাই মোরা
থাকি যেন চিরসুখে।
মিষ্টি সুরে মন ভরিয়ে
জাগিয়ো খুশি প্রাণে,
থাকব সবাই অপেক্ষাতে
তোমার মধুর গানে।