বঙ্গবন্ধু
বেয়নেটের আগুনটা এখনো নেভেনি,
সঙ্গে লক্ষ জনতার আর্ত চিৎকার,
টুঙ্গিপাড়ার ছেলেটার হাতে স্বাধীনতার পতাকা।
তোমার জীবনের প্রতিটি অনুকাব্য দিয়ে গাঁথা হয় স্বাধীনতার চরণ।
ঢাকার প্রতিটি অলি গলি আজও সাক্ষি দেয়,
তোমার জীবন সংগ্রামের।
ভাষা আন্দোলন আর আগরতলা থেকে একাত্তর
জাতির স্বাধীনতার প্রশ্নে তোমার কন্ঠ দিয়েছে উত্তর।
তবুও,
বেয়নেটের আগুন আজও নেভেনি।
কালভৈরবের নৃত্যে খসে পরছে গণতন্ত্রের আবরণ।
আজও তোমাকে চাই,
স্বাধীনতা সংগ্রামের পতাকা নিয়ে তুমি ছুটে চলবে।
তোমার স্পর্শে জেগে উঠবে পরাধীন জাতি।
স্বাধীনতার যূপকাষ্ঠে শয়তানের বলি দেবে তুমি।
বন্ধ হবে কালভৈরবের তান্ডব নৃত্য।
আবার জেগে উঠবে পৃথিবী।
কোন পুঁজিপতি নায়ক নেতার জন্ম সেখানে হবে না।
খেটে খাওয়া মানুষ আবার তৈরী করবে সমাজ।
যে সমাজের নিশান কথা বলবে তোমার ভাষায়।
হ্যাঁ মুজিব তোমাকে বড় প্রয়োজন,
বেয়নেটের উদ্ধত আগুনকে নেভাতে।
কালভৈরবের নৃত্যে খসে পরছে গণতন্ত্রের আবরণ।
আজও তোমাকে চাই,
স্বাধীনতা সংগ্রামের পতাকা নিয়ে তুমি ছুটে চলবে।
তোমার স্পর্শে জেগে উঠবে পরাধীন জাতি।
স্বাধীনতার যূপকাষ্ঠে শয়তানের বলি দেবে তুমি।
বন্ধ হবে কালভৈরবের তান্ডব নৃত্য।
আবার জেগে উঠবে পৃথিবী।
কোন পুঁজিপতি নায়ক নেতার জন্ম সেখানে হবে না।
খেটে খাওয়া মানুষ আবার তৈরী করবে সমাজ।
যে সমাজের নিশান কথা বলবে তোমার ভাষায়।
হ্যাঁ মুজিব তোমাকে বড় প্রয়োজন,
বেয়নেটের উদ্ধত আগুনকে নেভাতে।