দেশপ্রেম
দেশের জন্য জীবন আমার ভাবে অনেক কিছু।
দেশের জন্য করবো কাজ করে মাথা নিচু।
বাসবো ভালো দেশের মানুষ সেবা করবো সবার, মানব জনম এক বার নয় চাইবো শতবার।
মানুষ হয়ে জন্ম হলাম দেশ প্রেমী, হতে চাই,
দেশের জন্য আজ নিজেকে বিলিয়ে দিয়ে যাই।
দেশ আমাদের মায়ের সমান দেশের কথা ভেবে,
দেশ বন্ধ সবাই তোমরা দেশ ছেড়ে কোথায় যাবে। ভাগ্য করে এমন দেশে জন্মে ছিলাম তাই,
প্রাণ ছুঁয়ে যায় সোনার দেশ কোথায় বা আর পাই। জলাশয় আর সবুজ ঘ্রাণে শস্যে দানায় ভরা,
এমন দেশের করবো কাজ হয়ে পাঞ্চাল পাশ।
কতো সুন্দর সাজানো আমার দেশ খানি,
জন্মো যে দেয় সে তো মা হয় দেশ আর একমা জানি।
দেশের তরে প্রান দিলো ভগ সিধু, কানু, ভগৎ, ক্ষুদিরাম,
সেই সব মহা বীর কে জানাই সহস্র কোটি প্রণাম।