Mar 25, 2022

জয়িতা দে

নারী দশভূজা

নারী আমি যেমন রান্ধি তেমনি বান্ধি চুল
ভালোবাসার চাদরে যেমন জড়িয়ে রাখি
তেমনি অন্যায়ের বিরুদ্ধে করি চরম প্রতিবাদ
নারী আমি ছুঁতে পারি যেমন পাহাড়চূড়া
তেমনি পাড়ি দিতে পারি মহাকাশ
আমি সীমান্তের অতন্দ্র প্রহরী
নেই কোন অবকাশের সময়
নারী আমি সন্তানের সুখে যেমন নিজের সুখ
তেমনি সন্তানের বিপদ নিতে পারি নিজের উপর
সংসারের সকলের সুখের জন্য দিতে পারি নিজের সুখের বিসর্জন।