বসন্তের কোকিল
এল রে বসন্ত
কোকিল সুরে ভেসে।
শীতের পালক ফেলে
নতুন আবরনের উল্লাসে।
বসন্ত জাগে নতুন কুঁড়িতে
বসন্ত জাগে কোকিলের গানে।
বসন্ত হাসে রঙিন সাজে
ভালোবাসা জাগায় প্রানে।
হোলির উৎসবে মাতাল চারিদিক
ফুলের গন্ধে ভ্রমরের গুঞ্জন।
কোকিলের সুরে সুরে পাখিরা সব গাইছে গান
কবির হাতে কলম আর চিত্রশিল্পী দিচ্ছে তুলির টান।