সময়ের দাগ
সময়ের দাগ ক্ষরিত হয় রক্ত স্রোতের ন্যায়,
বয়সের সন্ধিক্ষণে প্লাবিত হয় রক্ত অনবরত।
মাংসপিণ্ড নিঃসৃত হয় নতুন কুড়ি থেকে,
হারিয়ে যাওয়া যৌবন ফিরে আসে রক্ত প্লাবন ধারায়।
সন্ধিক্ষণে প্রশ্নচিহ্ন এসে দাঁড়ায় কালকূটের ন্যায়।
সময়ের দাগ প্লাবিত হয় নব যৌবনের দেহে।