Mar 28, 2022

জগন্নাথ বনিক

সিন্ধুবালা

পাশের বাড়ির সিন্ধুবালা,
দেখতে পায় না চোখে।
ছেলে মেয়ে আছে সবাই,
কথা বলতে পারতো কিন্তু মুখে।

সম্বল ছিল হাতের লাঠি,
ঘরে বাইরে যাওয়ার।
মন চাইলেও যেতে পারতো না,
দূরে কোথাও যাওয়ার।

পৃথিবীর আলো দেখতে পায়না,
সিন্ধুবালা মাসি।
কন্ঠ শুনেই চিনতে পারতো,
খোকা তুই ঘরে এলি নাকি।

মায়ের ডাকে সারা দিতো খোকা,
একটু কর্কস সুরে।
সিন্ধুবালা তখন চুপটি করে,
দুই নয়নে অশ্রু ঝড়ে।

সিন্ধুবালা একটু শান্তি চায়,
বলতে চায় মনের কথা।
আসেনা কেউ আগের মতো,
শুনে না কেউ সিন্ধুবালার মুখের কথা ।।