Mar 23, 2022

কলহন

নীল বসন্ত

নীল আরিরে হোলি খেলতে চেয়েছিলাম বলে
তরুশাখে কোকিল ডাকেনি কখনো। 
অব্যক্ত যন্ত্রণা নিয়ে যখন হাত বাড়িয়েছি
ঝাপসা দৃষ্টি তখন আলিঙ্গনরত ।
ভাবনার বীজগৃথিত হয়েছে বারবার
সপ্ন দেখার অদম্য আকাঙ্ক্ষায়
একাদশীর চাঁদ যেমন জিজ্ঞাসার দৃষ্টি নিয়ে
মাদকতায় করিয়ে তোলে আকাশ,
নক্ষতরা সুপ্ত আশায় বুক বাঁধে
সোনাঝুরি রাত উপহার দেবে বলে,
গাঢ় অন্ধকারের বুকে জোনাকির দাপাদাপি
যখন এক চিলতে আলোর আশ্বাস,
ভালোবাসার রঙে রাঙিয়ে নিয়ে
হোলি খেলে অরণ্য শিশুর দল ।
একগোছা বনফুল হাতে অপেক্ষায় দাঁড়িয়ে
শবর বালক ফ্যাল ফেলে চোখে 
আহ্বান করে সবুজ সকাল
স্বাগত জানায় নতুন বসন্ত ৷