Mar 28, 2022

মিরাজুল সেখ

পৃথিবীর দুঃখ

মিশে গেছে কত মান অভিমান 
ঘৃণা অপমান পৃথিবীর বুকে, 
গেয়েছি শুধুই আবেগের গান
পৃথিবীর নয়, আপনার সুখে। 

অশ্রু ঝরেছে বর্ষ
দিয়েছে যে সুখ মানবের কাছে ,
মৃত্যু ঘৃণার বীজ বুনে বুনে 
পৃথিবীকে হতাশ করেছে পাছে।
 
 পশু ,পাখি,গাছ পালা সকলেরে
 সৃষ্টি করেছে স্নেহের পরশে, 
যত্ন করেছে পৃথিবীর তারা 
দুঃখ দিয়েছে মানব নিজ হরষে। ।।।