খুকির চাওয়া
খুকির প্রশ্ন "কিসের এতো হাহাকার?
ভারী বাতাস, কেমন বারুদ বারুদ গন্ধ !
ঐ--দূরের কোণে লা-ল আকাশ
মনে হয় আগুন,কিসের মাগো?
মাটিতে নেই সৌদাঘ্রাণ,রক্তের বিদঘুটে
গন্ধ নাকে লাগছে,কেন মাগো?
কালো ধোঁয়া,পাখিদের হাহুতাশ
বিষাক্ত বাতাস,অক্সিজেনের ঊনতা
বাঁচার তাগিদ, ছুটাছুটি এদিক ওদিক
অগুনিত জনতার আত্মচিৎকার।
বিধ্বস্ত জীবন, ধ্বংসের লেলিহান শিখা
বলল খুকি এই কোন পৃথিবী ?
নিদারুণ শত্রুতা,আমার মতো
শত শিশুর ক্ষুধার কাতরতা কানে বাজে,
যুদ্ধ নেশায় মানবিক ধর্মে দীনতা,
বাঁচার আর বাঁচানোর আশায় সহস্র উদ্বাস্তুদের ছুটেচলা,বীভৎস সর্বনাশ,প্রশ্ন খুকির
এত যাতনায় কিসের তৃপ্তি?
ততাই আমার সেই খুকি,বলল এসে
"সবুজের বুকে বাঁচতে এসেছি আমরা
চাই না এই ভয়াবহতা,চাইনা বিবাদ -রক্তক্ষয়,
চাই না মানচিত্রের মর্মঘাত
মাটির ঘ্রাণে, প্রেম নিবন্ধে আমাদের বাঁচতে দাও
শান্তির বাতায়ন খোলে মুক্ত পৃথিবীর বুকে
হাসার অধিকারটুকু দাও।"