Mar 23, 2022

মৌসুমী গোয়ালা

বসন্তের সকাল

নীল সবুজের মাঝে
নীরব প্রকৃতি সাজে
অপরূপ শোভাতে।

রঙ বেরঙের ফুলে
ভ্রোমর, পাখি দুলে
নাতিশীতোষ্ণ প্রভাতে।

ছাপিয়ে শীতের শিহরণ
ঘটে বসন্তের আগমন
কোকিল বৈতালিকের ধ্বনিতে।

স্বর্ণালী আলোর সাথে
ভাঙ্গে ঘুম প্রাতে
কোকিলের মিষ্টি সুরেতে।

স্কুলের ঘন্টার সাথে
খোকাখুকি ছুটে পথে
জীবন রাঙ্গাতে।