নতুন বসন্ত
বহুদিন কানে আসেনি কোকিলের ডাক
বহুদিন দেখিনি শিমুলের ফুল,
শহরের বুকভরা ডায়েরি জুড়ে
হাজারো নকল বসন্তের ভুল।
হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকে শুরু করে ফেসবুকের স্টোরি,
ইনস্টার পোস্ট থেকে টুইটার,
সবেতেই বসন্তের জুড়ি মেলা ভার।
শৈশব জুড়ে রঙের মেলা
স্মৃতির দেয়ালে,
কবিতার লাইনে বসন্ত খুঁজি
নিজের খেয়ালে।
কবিতার লাইনে বসন্ত খুঁজি
নিজের খেয়ালে।
হাজার লাইক, মিলিয়ন ভিউস ;
শেয়ার হয়েছে যত,
রঙের দুটো রেখার মাঝে
গভীর হয়েছে ক্ষত।