Mar 24, 2022

অতনু রায় চৌধুরী

কাঁটাতার

কথা দিলে কথা রাখতে হয় বলেই 
তোমার কথার বিনিময়ে 
আমি একটি শূন্যস্থান রেখে দিয়েছি।
বসন্তের কোকিলের কাছে 
সবকিছু বলে দিতে পারতাম উজার করে,
যাকিছু অনুভূতি তোমায় নিয়ে।
তুমি ঠিকই এতদিনে জেনে যেতে
একটি মানুষ আছে এই আকাশের নীচে।
কোনোদিন সে আসবে 
তোমার কাছে এই কাঁটাতার ডিঙিয়ে।
তোমার হৃদয়ের দেশে।