Mar 23, 2022

দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ

দেখতে পাওয়া দেশ প্রেম

আজকাল  আর দেশ ভক্তি দেশপ্রেম দেশ বন্দনানিয়ে মাথা ঘামায় না বড় একটা ৷
কেমন যেন অন্য গ্রহের প্রাণী মনে হয় ''
নিজেকে কেমন যেন অদ্ভুত লাগে.
এখন শুধু কোরাসে গায়
স্রোতে ভাসি
ঝাঁকের কৈ হয়ে ঘুরে বেড়াই ৷
ভয় হয় একা থাকলে পাছে এসে ধরে কেউ ৷ 
আজ কাল দেশ ভক্তি দেশপ্রেম তুলনা হিন,
সভা নেতা মঞ্চ  ফুলের মালা সমারোহ বড়ো আয়োজন৷
আর ফলাও করা লোক দেখানি বড়ো প্রয়োজন৷
কত জন বুড়ো আঙ্গুলের ডগা দেখিয়ে ভালবাসলো,
আর কত জন কাকে ভাল বাঁশ দিলো ৷
এই তো এখন দেশ ভক্তি দেশপ্রেম | 
বক্তৃতার লম্বা লিস্ট টা  হারিয়ে যায় যখন '
হাতড়িযে খুঁজে না পায় তখন,
একটি শব্দও মনের কোনায় না পায় কোনো স্থান ৷
তখন ই বুঝতে পারি বাস্তবিক অবস্থান ৷ 
তাই ইতিহাস এখন বই হয়ে থাক ,
স্বাধীনতা এখন একটি উৎসবের দিন ৷
তিন রঙের পতাকা তুলে জীবনকে করে তুলি আরো রঙিন ৷ 
এটাই এখন সরল রেখার মানচিত্রে  দেশপ্রেমে দেশ ভক্তির এক একটি স্মরনীয় দিন ৷