Mar 28, 2022

ডাঃ হর্ষময় মণ্ডল

মৃত্যুর পূর্ব মুহূর্তে

মহান মৃত্যু এসে ধূসর রঙের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিয়ে যাচ্ছে বিশ্বাসভঙ্গের অপমান লাঞ্ছনা। শরীরটা শূন্যে ভাসিয়ে দেওয়ার আগে 
স্বপ্নের জাল বুনে ছিল -----
একটা ছোট্ট সংসার সুখ-সমৃদ্ধির।
জাল বুনে ছিল নয় ,বুনতে শিখিয়েওছিল 
বলেছিল -  "উই আর মেড ফর ইচ আদার"।
আবেগে ,আবেশে নিঃশেষ করে 
উজাড় করে দিয়েছিল  -
ভেবেছিলো এই রাস্তার সবটাই মসৃণ 
পথটুকু হেঁটে গেলেই 
সেই স্বপ্নের নীড় 
যেখানে কেবল পূর্ণিমার নরম আলো।

ক্রমশঃ মিথ্যে হয়ে যাওয়া 
ভালোবাসার গ্যাস বেলুনটা 
এত উপরে নিয়ে গেল 
যেখান থেকে নামতেই পারলোনা" রেখা"।