Mar 24, 2022

অনন্যা ভট্টাচার্য

এলোমেলো অক্ষর, কিছু চিহ্ন

মনের কথাগুলো কখনো ঢেকে, কখনও সরাসরি বলা -কবিতা। 
ইচ্ছে- অনিচ্ছে, দুঃখ-সুখ, 
অপার্থিব অনুভূতি
রূপকে প্রকাশ  -কবিতা। 
তোর আমার মিলমিশ
ওদের ঝগড়া, মারামারি, বাস্তুহারার দুঃখ, গ্যাংরেপ-কবিতা।