Mar 28, 2022

ধ্রুবজ্যোতি চক্রবর্তী

ললাট

জননী আজ দ্বি-বিভক্ত
পুত্র  লাশে শোকাহত
লুণ্ঠিত আজ নারী লাজ
রাজপথ আজই সাজিছে লালে 
শরন নিয়েছে কত জনে
আপন ভিটে মাটি ছাড়ি
অনাহারে মরিছে কত জনে
অতিবাহিত হইতেছে দিন অনিশ্চয়তার মাঝে
কি দোষে পাইতেছে বল এ যানতনা
বলিতে পারিবে কি
পারিবে কি সাজাতে আবার
পারিবে কি ঘুরে দাঁড়াতে।