Mar 23, 2022

প্রাঞ্জল পাল

নামহীন

নতুন করে দেখা হল তার সাথে !
যার চোখে দেখেছিলাম 
আমার সর্বনাশ ...
সেই রোগের ঘোরে
বালিশ ভেজা রাত
বলা না বলা সকল অনুরাগ,
যাপিত ক্ষণের হারিয়ে যাওয়া স্মৃতি
অবগুণ্ঠনে তোলা ছিল,
হয়তো বা আজও আছে 
অপ্রকাশের গহিনে...
কোনো নামহীন বন্ধনের অপেক্ষায় !!